মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরির উদ্বোধন
সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা কারাগারে নবনির্মিত কারা লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম-সেবা, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফখরুল আশরাফসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরী স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটবে, যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বন্দিদের সমাজের মূলধারায় পুনরায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জেলা পরিষদ মুন্সীগঞ্জ ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে লাইব্রেরীটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত কারা লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে সংরক্ষিত ধর্মীয়, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক বিভিন্ন বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ঘুরে দেখেন এবং পাঠ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
১৫৮ বার পড়া হয়েছে