সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

রবিবার, ১৭ মে, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৬-০৫-২০২৬) রাত ৮টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চালানো হয় শ্রীনগর থানাধীন বাড়ৈখালী বাজার এলাকায়, বাড়ৈখালী–শিবরামপুরগামী পাকা সড়কে অবস্থিত সাব্বির হোসেনের একটি অটো গ্যারেজের সামনে।

অভিযানে জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। ঘটনাস্থল থেকে মো. রাহাত (৩২), মো. স্বপন আহাম্মেদ (৪০) এবং মহসিন খান ওরফে মৃদুল (২৮)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন