সর্বশেষ

শিক্ষা

ইউজিসির ৩ লাল তারকা নিয়ে ব্যাখ্যা দিল ইইউবি, উদ্বেগ নেই: উপাচার্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ মে, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে নামের পাশে তিনটি লাল তারকা চিহ্ন প্রদর্শনের পর এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির ওয়েবসাইটে তিনটি লাল তারকা প্রদর্শনের পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার অধিকাংশ বিষয় ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। বাকি বিষয়গুলোও বর্তমানে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) সংক্রান্ত দ্বন্দ্ব ও মামলার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, বর্তমানে সে ধরনের কোনো জটিলতা কার্যকর অবস্থায় নেই। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি এখন স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়।

এ ছাড়া গত ২৮ এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের বৈঠকের বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

অতিরিক্ত আসনে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও প্রতিবেদন ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম মরতুজা বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত পরিমাণ জমি ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ‘ভার্টিক্যাল এক্সটেনশন’-এর মাধ্যমে বিদ্যমান ক্যাম্পাসের অবকাঠামোগত সম্প্রসারণ করা হয়েছে। ফলে পাঠদান, শ্রেণিকক্ষ সংকট কিংবা শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের সমস্যা নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপাচার্য আরও দাবি করেন, ইউজিসি যেসব অভিযোগের ভিত্তিতে লাল তারকা চিহ্ন দিয়েছে, সেগুলোর বেশিরভাগই ইতোমধ্যে সমাধান হয়েছে এবং বিষয়টি কমিশনকে অবহিত করা হয়েছে। ইউজিসি কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তারা আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান প্রফেসর ড. মো. গোলাম মরতুজা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন