সর্বশেষ

সারাদেশ

বরিশালে অভিযানে বিপুল পরিমাণ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৭ মে, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভুখাইনগর নদীতে অভিযান চালিয়ে মাছভর্তি একটি ট্রলার আটক করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বরিশাল জেলা মৎস্য অফিসের জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মো. হাদিউজ্জামানের দিকনির্দেশনায় সহকারী মৎস্য কর্মকর্তা আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আমজাদ হোসেন।

যৌথ বাহিনীর অভিযানে আটক ট্রলার থেকে প্রায় ২০ মণ অবৈধ মাছ জব্দ করা হয়। এর মধ্যে ছিল ৪০০ কেজি জাটকা ইলিশ এবং ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। পরে জব্দ করা মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, “সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বিভিন্ন নদীতে মাছ শিকার করে দেশের সম্পদ নষ্ট করছে এবং আইনকে অবমূল্যায়ন করছে। তাদের প্রতিহত করতেই গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের চৌকস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় এবং আমরা সফল হয়েছি।”

তিনি আরও বলেন, “সরকারের জারি করা প্রজ্ঞাপন ও আইন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। অসাধু জেলেরা চুরি করে দেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করলেও আমরা কঠোরহস্তে তা প্রতিহত করব এবং তাদের আটক করা হবে। অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের অবৈধ মৎস্য শিকারিকে ছাড় দেওয়া হবে না।”

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন