সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৭ মে, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে তাসলিমা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে তার স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন তার নানার বাড়ি লক্ষ্মীদাড়ি গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়েসহ দুটি সন্তান রয়েছে। তাসলিমা খাতুন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সম্প্রতি সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ অবস্থায় তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। পরে স্ত্রীকে না জানিয়ে সেই ছাগল বিক্রি করে দেন সাদ্দাম হোসেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও ঝগড়ার সৃষ্টি হয়।

শনিবার রাতে ছেলে ও মেয়েকে পাশের একটি ঘরে আটকে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের মেঝেতে তাসলিমা খাতুনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন