চাঁপাইনবাবগঞ্জে অভিযানে ১৯৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার
রবিবার, ১৭ মে, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার (১৭ মে) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের অধীন বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপ জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৭০ বার পড়া হয়েছে