সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

শনিবার দুপুর ১টার দিকে পাখিমারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সবুজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে এক হাজার পিস চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

মৎস্য সুরক্ষা আইন ১৯৫০-এর ধারা ৩(ক) অনুযায়ী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

৬৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন