সর্বশেষ

গণমাধ্যম

রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জের ২৯ সদস্যের কমিটি পুনর্গঠন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের ২৯ সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিন ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ ২৪ ডট কম ও প্রতিদিনের বাংলাদেশ এর শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (১৫ মে) বিকালে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রিপোর্টার্স ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পুনর্গঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন:

বাংলাদেশ প্রতিদিনের আমীনুল হাসান শাহীন
মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন
দৈনিক কালেরকন্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল
আজকের পত্রিকা এর সলিল বিশ্বাস মিঠু
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল-২৪ টেলিভিশন ও এইমাত্র ডট কম এর বাদল সাহা। নতুন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন।

নির্বাহী সদস্যদের মধ্যে আছেন:
দৈনিক ইত্তেফাক এর খোন্দকার এহিয়া খালেদ সাদী, যমুনা টিভির মোজাম্মেল হোসেন মুন্না, সমকাল এর মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, চ্যানেল ওয়ান-এর সঞ্জয় বিশ্বাস, এটিএন নিউজের সজিব বিশ্বাস এবং নিউজ ২৪ এর সামিউল আলীম। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বভার পালন করবেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন