সর্বশেষ

সারাদেশ

গ্যাসলাইনের বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানির ঈদে নতুন বাড়িতে স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ফিরবেন—এমন স্বপ্ন ছিন্ন হয়ে গেল মো. কামালের। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণভাবে সবজি বিক্রি করে ৩০ বছরের সংগ্রামে গ্রামের বাড়িতে পাকা ঘর বানিয়েছিলেন তিনি। তবে ছাদের কাজ এখনও অসমাপ্ত।

গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ফ্ল্যাটে গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মো. কামাল (৪৫), তার স্ত্রী সায়মা বেগম (৩৫), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৪), এবং একমাত্র ছেলে মুন্না (৭) গুরুতর দগ্ধ হন। সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সোমবার মারা যান কামাল। এরপর বুধবার মারা যান ছোট মেয়ে কথা, বৃহস্পতিবার সকালে ছেলে মুন্না, দুপুরে বড় মেয়ে মুন্নি, এবং সর্বশেষ শুক্রবার স্ত্রী সায়মা।

স্থানীয়রা বলেন, কামাল ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। গ্রামের বাড়িতে নিজের ঘর তৈরি করা ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন।

গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাতে ঢাকায় থাকা স্ত্রী ও সন্তানদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। শনিবার সকালেই কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।

প্রতিবেশীরা কান্না ভরা কণ্ঠে বললেন, “ঈদের আনন্দের স্বপ্ন ছিল, কিন্তু এভাবে পাঁচটি লাশ হয়ে ফিরবে—কেউ কল্পনাও করতে পারত না।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন