চৌদ্দগ্রামের কৃতি সন্তান গোলাম মাওলা হাজারী পেলেন গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মানবাধিকার, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচআরআরএস)-এর উদ্যোগে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। এই সম্মাননা পেয়েছেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান, ৭১ টেলিভিশনের কাতার প্রতিনিধি এবং প্রবাসীর সিটির ব্র্যান্ডিং ডাইরেক্টর গোলাম মাওলা হাজারী।
২০২৬ সালের ১৩ মে, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল অরনেটে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন, রেহেনা আক্তার রানু এবং তাসিক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল আলমগীর।
উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন শফিকুল ইসলাম খোকন, এবং সদস্য সচিব ছিলেন লায়ন মিঠু ধর চৌধুরী।
আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকতায় পেশাদারিত্ব এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ গোলাম মাওলা হাজারীকে এ সম্মাননা প্রদান করা হয়।
১২১ বার পড়া হয়েছে