সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ছাত্রদলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আনন্দ মিছিল ও উৎসবের পরিবেশ

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ১৬ মে, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুক্রবার (১৫ মে) বিকেলে নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন টার্মিনালসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলের আগে চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীল, সদ্য সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নতুন আহবায়ক কমিটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য হুইপ রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি জেলা ছাত্রদলের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করবে।

গত ১২ মে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চার সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন