সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী কিশোর কবি সুকান্ত মেলা সমাপ্ত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন দিনব্যাপী কিশোর কবি সুকান্ত মেলা শেষ হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈত্রিক ভিটায় অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনে উদীচী শিল্পী গোষ্ঠী, কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবি সুকান্তের কবিতা, গান ও নাচের মাধ্যমে মেলা প্রাঙ্গণকে সরগরম করে তোলে। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মেলায় গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে কবি ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০১ আসনের সাংসদ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-০২ আসনের সাংসদ ডা: কে এম বাবর, গোপালগঞ্জ-০৩ আসনের সাংসদ এস এম জিলানী, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

মেলায় বসেছিল গ্রামীণ মেলার মতো নানা স্টল, যেখানে খাবার, মিষ্টি, কুটিরশিল্প এবং নাগরদোলা সহ বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনী উপভোগ করার সুযোগ ছিল।

এর আগে ১৩ মে বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনের মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন