সর্বশেষ

সারাদেশ

মোংলায় ইয়াবা পাচার বেড়ে যাচ্ছে বিভিন্ন রুটে

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় নিষিদ্ধ মাদক ইয়াবার প্রবেশ ও বিক্রি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা বানিয়াশান্তা, কানাইনগর, পশুর নদী, দিগরাজ, মোংলা ফেরিঘাট, গুনাই ব্রিজ, নারকেলতলা খেয়াঘাট, জিউধারা, লক্ষ্মীখালী, ডাকরা, কালিগঞ্জ, রনজাইপুর, পুটিমারী, বড়দিয়া ও পেড়িখালীসহ বিভিন্ন রুট দিয়ে শহরে প্রবেশ করছে।

পরে স্থানীয় ডিলার ও সাব-ডিলারদের মাধ্যমে শহরের সিগনাল টাওয়ার, কবরস্থান রোড, কুমারখালী, নারিকেলতলা, মুজিবকেল্লা, চরকানা, জয়বাংলা, দুই পাড়ের বাস স্ট্যান্ড, চটেরহাট, বাশতলা বাজার, মিঠাখালী, সোনাইলতলা, চাঁদপাই, চিলা, বৌদ্ধমারি বাজার, কচুবুনিয়া, মৌখালী ও টাটিবুনিয়া এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শক্তিশালী একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালাচ্ছে, যা কিছু অসাধু রাজনৈতিক নেতার প্রভাবের কারণে সম্ভব হচ্ছে। স্থানীয় সেবনকারীরা জানিয়েছেন, শহরে সবচেয়ে বেশি ইয়াবা বিক্রি হয় সিগনাল টাওয়ার এলাকার রাজ্জাক, কুমাড়খালী এলাকার আকাব্বর, নতুন কবরস্থান এলাকার লিটন, আবাসন এলাকার নিশি ওরফে জাবেদ, চৌকিদারের মোড়ের মাজা, শিকারীর মোড়ের মোক্তার ও কবরস্থান রোড এলাকার বাবু, রুবেল, হাসিনা, সুমি সহ বিভিন্ন বেনামি ব্যবসায়ীর মাধ্যমে।

সচেতন মহল মনে করছেন, ইয়াবার বিস্তারে তরুণ সমাজ বিপন্ন হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ অপরাধের মাত্রা বাড়ছে। তারা দাবি করছেন, দ্রুত চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হোক।

মোংলা রামপাল সার্কেলের সহকারি পুলিশ সুপার জানিয়েছেন, “মাদকের উপর আমাদের অভিযান সাময়িক নয়, এটি চলমান একটি প্রক্রিয়া। খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ সব স্তরে আমরা কাজ করছি। গ্রেফতারের পর পরবর্তী কারা আছে তার তথ্যও সংগ্রহ করে অভিযান চালানো হচ্ছে।”

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন