সর্বশেষ

জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে কার্ডটি প্রবাসী নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের মতে, নতুন এই কার্ড মূলত বৈধ পথে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স বাড়ানো এবং তাদের জন্য সরকারি ও আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনা হয়েছে।

কার্ডটির মাধ্যমে প্রবাসীরা ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে থাকবে কিউআর কোডের সুবিধা, যা স্ক্যান করলে প্রবাসীর বিস্তারিত তথ্য দেখা যাবে। এছাড়াও এই কার্ড মোবাইলের মাধ্যমে ব্যবহারের সুবিধা থাকবে।

কার্ডের বিশেষ সুবিধা:

ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে অনলাইনে অর্থ প্রেরণ ও ব্যবহার করা যাবে।
ডুয়েল কারেন্সি সুবিধা: প্রবাসী তার বর্তমান দেশের মুদ্রা ও বাংলাদেশি টাকায় খরচ করতে পারবে।
প্রবাসী সিটিতে আবাসন বা প্লট ক্রয়ে বিশেষ সুবিধা।
বিদ্যমান বিএমইটি কার্ডের সকল তথ্য ও সুবিধা সংরক্ষিত থাকবে, যেমন বীমা ও আর্থিক ক্ষতিপূরণ।
রেমিট্যান্সের নির্দিষ্ট পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যাবে, যা পরিবারের খরচে সাহায্য করবে।
প্রাথমিকভাবে যাদের কাছে বিএমইটি কার্ড রয়েছে, তাদেরকেই নতুন প্রবাসী কার্ড প্রদান করা হবে। নতুন প্রবাসীদের জন্য নিবন্ধনের মাধ্যমে কার্ড পাওয়া যাবে, যেখানে একটি রেজিস্ট্রেশন ফি থাকতে পারে।

অভিবাসন বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, আগের বিএমইটি কার্ডটি প্রবাসীদের জন্য কার্যকরী হয়নি। তাই নতুন প্রবাসী কার্ড কার্যকরভাবে ব্যবহারের জন্য সরকারের পরিকল্পনা ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, কার্ডটি প্রবাসীদের সম্মান বজায় রাখার পাশাপাশি বিমানবন্দর ও অন্যান্য ক্ষেত্রে সহজলভ্য সুবিধা দেবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন