ফরিদপুরে মুসলিম নির্যাতন ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান। বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মনসুর আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং যুব জমিয়তের অর্থ সম্পাদক এনায়েত তালুকদার।
বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হওয়া বিভিন্ন নির্যাতন, বাড়িঘরে আগুন ধরানো ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তা অবিলম্বে বন্ধের দাবি জানান। এছাড়াও তারা বললেন, অন্তর্র্বতীকালীন সরকারের সময় সম্পাদিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং তা জনগণ মেনে নেবে না।
সমাবেশে দ্রুত “জুলাই সনদ” বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জমিয়তে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে