সর্বশেষ

গণমাধ্যম

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং 

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১৩ মে, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রচার কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়ন কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং সরকারের বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

এ প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান এবং জেলা তথ্য অফিসার মোঃ সোলায়মান বক্তব্য রাখেন।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন