সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে বিদ্যালয়ে বিষক্রিয়া: অসুস্থ ৪০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে বিষক্রিয়ার ঘটনায় অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, বিদ্যালয়ের বাথরুমে রাখা একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দেখে আতঙ্কিত হয়ে একে একে আরও অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে ছুটে যান।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) সোলায়মান হোসেন জানান, তিনি ঈশ্বরদীর বাইরে অবস্থান করলেও খবর পাওয়ার পর তাঁর প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব আরও জানান, অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিদ্যালয়ের বাথরুমে কীভাবে বিষের বোতল এলো, তা তদন্ত করে দেখা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন