সর্বশেষ

সারাদেশ

সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগের সুফল বিষয়ে পঞ্চগড়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।

এ সময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের পূর্বের খাল খনন কর্মসূচি পুনরায় চালুকরণ, বন্যা ও খরা মোকাবেলায় নিয়মিত বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করতে বিশেষ পরিবহন সুবিধা প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

আরও জানানো হয়, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন। এছাড়া ১৬ মার্চ থেকে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল ও জলাধার পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারীদের নিরাপদ ও বিশেষ গণপরিবহন নিশ্চিত করতে পৃথক পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং ১২ লাখ কৃষকের ঋণ মওকুফে মোট ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, কৃষক কার্ড কর্মসূচি একটি সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থা, যার মাধ্যমে কৃষকরা এক ছাতার নিচে একাধিক সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে প্রথম পর্যায়ে ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে। কৃষকের নাম সার্চ করেই তার প্রাপ্ত সেবাসমূহ দেখা সম্ভব হবে। তিনি আরও জানান, সারা দেশে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ ও কৃষকদের ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন