সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের করুণ মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজের চারতলা বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন নামের এক পুলিশ পরিদর্শকের করুণ মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অপর এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. আবীর হোসেন (৫৫) শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবারই তিনি ফরিদপুরের খোদাবক্স রোডের নিজের চারতলা বাড়িতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে আবীর হোসেনের নতুন বাড়ির ছাদে বিদ্যুতের মেরামতের কাজ চলছিল। এ সময় কাজ করার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেন নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মাহমুদুল হাসান জানান, নিজের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন