কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এ কারণে মন্ত্রণালয়ের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় সরকার। একই দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দুই প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগের সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে নতুন নতুন উইং চালু করা হয়েছে।
তিনি বলেন, ‘অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি।’
শামা ওবায়েদ আরও বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি আগে ছিল না বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
১৩৩ বার পড়া হয়েছে