সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরে আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছে পুলিশ, ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি পিকআপভ্যান। এ ঘটনায় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলজারমন্ডলের ডাঙ্গীর আক্কাচ আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লতিফ শিকাদারের ছেলে বক্কার শিকদার ও ওমান প্রবাসী টুলু মিয়ার সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ আগস্ট স্থানীয় যুবক শাকিলের ইয়াবা সেবনের একটি ভিডিও ধারণ করেন টুলু মিয়া ও তার সহযোগীরা। পরবর্তীতে এই ভিডিওর ভয় দেখিয়ে ব্লাকমেইল করে টাকা দাবি করলে ক্ষুব্ধ গ্রামবাসী টুলুকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার বিকেলে ওমান প্রবাসী টুলু মিয়া ১৫-২০টি মোটরসাইকেলে বহিরাগত লোকজন নিয়ে এলাকায় মহড়া দেন। তারা স্থানীয় মুদি দোকানি বক্কার শিকদার ও মান্নানকে বেধড়ক মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে বক্কারের সমর্থকরা উত্তেজিত হয়ে টুলুর বাবা রাজা মিয়া এবং স্থানীয় জয়নাল শিকদারকে আটকে রেখে পিটুনি দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল আহতদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর করে চাবি ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন