সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ভাবিকে নিয়ে পালালেন দেবর, থানায় দুই ভাইয়ের তুমুল মারামারি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে দেবর পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়েছে। থানা চত্বরেই দুই ভাইয়ের এই মারামারির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই বড় ভাইয়ের স্ত্রী পূর্ণিমার সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের একপর্যায়ে গত বুধবার সকালে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ভাবি ও দেবর ঢাকার সাভারে পালিয়ে আত্মগোপন করেন। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে ওই গৃহবধূর বাবা ও বড় ভাই সাভারের একটি বাসা থেকে তাদের উদ্ধার করে মীমাংসার উদ্দেশ্যে ভাঙ্গা থানায় নিয়ে আসেন।

থানা চত্বরে দুই পক্ষ উপস্থিত হওয়ার পর পুত্রবধূকে নিজেদের দাবি করে দুই ভাই টানাটানি শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এতে একরাম ও আব্দুল্লাহর সমর্থকসহ অন্তত পাঁচজন আহত হন। পরে থানা পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে গৃহবধূর বাবা জানান, বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধান করার লক্ষ্যেই তারা থানায় এসেছিলেন। কিন্তু থানা প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিতভাবে হাতাহাতির ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন