সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: পথচারী নিহত, মোটরসাইকেল চালক গুরুতর আহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান (২২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নৃপেন দাস জানান, ফুকরা গ্রামের মনির হাসানের ছেলে আব্দুল্লাহ হাসান মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিনি পেছন দিক থেকে এক পথচারীকে ধাক্কা দেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক আব্দুল্লাহ হাসান গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ আহত চালক ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত আব্দুল্লাহ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
 

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন