সর্বশেষ

সারাদেশ

নাটোর সদর হাসপাতালে রুহুল কুদ্দুস দুলুর আকস্মিক পরিদর্শন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

রবিবার, ১০ মে, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের কাছ থেকে সরাসরি সেবার মান সম্পর্কে মতামত শোনেন।

হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে হুইপ দুলু বলেন, সরকারি হাসপাতালে আসা সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সবাইকে আরও আন্তরিক হতে হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন