সর্বশেষ

আইন-আদালত

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ মে, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই সঙ্গে আগামী ৮ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার নেতাকর্মী গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে, জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী ৩০ জুন এবং ফেনীর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন