সর্বশেষ

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১০ মে, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ঈশ্বরদী উপজেলা সদরের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুলকে (২০) আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ভট্টুর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র। তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন