সর্বশেষ

সারাদেশ

শ্রীপুরে বিয়ের গাড়ির মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ির বহরে থাকা একটি মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বদনপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। সে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় সাদিকুল বাইসাইকেলযোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি বিয়ের গাড়ির বহর আসছিল। বহরটি তাকে অতিক্রম করার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে বহরের অন্য গাড়িতে উঠে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি থানায় হেফাজতে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন