সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ৯ মে, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে একটি পুকুর থেকে গলাকাটা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নবজাতকের মা মোছাঃ নিপা আক্তার এবং তার সৎ বাবা মোঃ দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে তেলিহারা উত্তরপাড়ার একটি পরিত্যক্ত পুকুরের কচুরিপানার মধ্যে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবজাতকটি একটি ছেলে শিশু ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নবজাতকের মা নিপা আক্তার ও তার বর্তমান স্বামী দুলাল মিয়াকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন