সারাদেশ
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে মানবতার সেবায় কাজের আহ্বান
ফজলে এলাহী মাকাম, জামালপুর
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিওন, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, রেড ক্রিসেন্টের ইসি সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, জিয়াউল হক জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবতার কল্যাণে রেড ক্রিসেন্ট সদস্যরা সবসময় অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন