সর্বশেষ

শিক্ষা

এইউবির ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬: দুই দিনব্যাপী আয়োজন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “সুশাসন, সুবিচার ও নীতিশীল নেতৃত্ব”।

আগামী ৮ ও ৯ মে ২০২৬ রাজধানীর শেরাটন হোটেল এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের বিশিষ্ট পণ্ডিত, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা কেন্দ্র ও সংস্থা গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আবুল হাসান এম. সাদেক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূইয়া।

আয়োজকরা জানিয়েছেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সুশাসন, সুবিচার ও নৈতিক নেতৃত্ব বিষয়ে বৈশ্বিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক আরও জোরদার হবে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন