সর্বশেষ

সারাদেশ

কয়ামাজমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ৫২ বছরেও এমপিওভুক্ত হয়নি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৬ মে, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত কয়ামাজমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়ে গেলেও এখনও এমপিওভুক্ত হয়নি।

এতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে চারজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এখানে একাধিক শিক্ষার্থী নিয়মিত পাঠগ্রহণ করছে। সীমিত সুযোগ-সুবিধা এবং আর্থিক সংকটের মধ্যেও শিক্ষকরা শিক্ষার মান বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সরকারি সহায়তা না থাকায় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের জীবিকা নির্বাহে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

এদিকে অভিভাবক ও এলাকাবাসীর দাবি, দ্রুত মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করা হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষকরা তাদের কাজে আরও উৎসাহ পাবেন।

তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মতে, প্রতিষ্ঠার অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও এমপিওভুক্ত না হওয়া একটি দুঃখজনক বাস্তবতা, যার দ্রুত সমাধান প্রয়োজন।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন