সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় অভিযান চলাকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে এবং এতে তিনজন আহত হন। ওই ঘটনার পর থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টার দিকে থানা পুলিশের সহযোগিতায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার একটি ছয়তলা ও একটি দুইতলা ভবনে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই দুই ভবন থেকে প্রায় পাঁচ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার ইয়াবা, নগদ ১০ লক্ষাধিক টাকা, টাকা গণনার মেশিন এবং একটি ড্রোন উদ্ধার করা হয়। পাশাপাশি রামদা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে পরে জব্দকৃত মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ তাদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন