সর্বশেষ

সারাদেশ

উজিরপুরে হানিফ পরিবহনের চাপায় দাদি-নাতির মর্মান্তিক মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে মঙ্গলবার (৫ মে) দুপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় দাদি ও নাতির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী মেয়ে আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১ নম্বরের হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মহাসড়ক অতিক্রমের সময় রাস্তা পারাপাররত দাদি ও নাতিকে জোরে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন