সর্বশেষ

জাতীয়

নারী আসনে এমপি নুসরাত তাবাসসুম, ইসির গেজেট প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই-বাছাই শেষে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

জানা যায়, একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে বাছাইয়ে বাতিল করা হয়। অন্যদিকে, নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

পরে নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাচন কমিশনকে। সেই নির্দেশনার আলোকে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং ২ মে যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করে।

এদিকে, নিজের প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট আবেদন করেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন। তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ ওই রিট শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়, কারণ সংশ্লিষ্ট বিচারপতির সঙ্গে আবেদনকারীর একই গ্রামের বাসিন্দা হওয়ার বিষয়টি উঠে আসে।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোটকে ১টি এবং জামায়াত জোটকে ১৩টি সংরক্ষিত নারী আসন দেওয়া হয়। নুসরাত-মনিরার আসন ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম ৫০তম সদস্য হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।
 

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন