সর্বশেষ

সারাদেশ

বালাঘাটায় পূবালী ব্যাংকের প্রথম ডিজিটাল ব্যাংকিং সেন্টার ও এটিএম বুথ উদ্বোধন

​মো.আরিফ, বান্দরবান
​মো.আরিফ, বান্দরবান

সোমবার, ৪ মে, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা বালাঘাটায় প্রথমবারের মতো ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে ইলেকট্রনিক (এটিএম) বুথ ও ক্যাশলেস কার্যক্রম চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

সোমবার (৪ মে) সকালে বালাঘাটা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইলেকট্রনিক বুথ ও ‘ক্যাশলেস বান্দরবান’ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বান্দরবানের বালাঘাটায় এটিই প্রথম ডিজিটাল ব্যাংকিং সেন্টার। এখান থেকে গ্রাহকরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। বিশেষ করে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা থাকবে। পাশাপাশি সব ধরনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও চালু রাখা হয়েছে। এছাড়া গ্রাহকরা এখান থেকেই অ্যাকাউন্ট খোলা ও বন্ধ করার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান শাখার ব্যবস্থাপক কামরুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অভিজিৎ ভট্টাচার্যসহ পূবালী ব্যাংক বান্দরবান শাখার কর্মকর্তা ও গ্রাহকরা।

এর আগে ফিতা কেটে নতুন এটিএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এই বুথ চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করছেন বালাঘাটার বাসিন্দারা।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন