সর্বশেষ

সারাদেশ

মোংলায় ১৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বিতরণ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও মেধাবী ১৫০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘বাঙালি ফাউন্ডেশন’। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম বন্ধুপ্রতিম রাষ্ট্রের আন্তরিক আর্থিক সহযোগিতায় বাঙালি ফাউন্ডেশন পরিচালিত হয়ে আসছে। দেশের মেহনতি, সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে সামান্য সহায়তা পৌঁছে দেওয়াই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া জাতির প্রকৃত মুক্তি অসম্ভব। তাই মোংলাসহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রসারে এ ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও আরও বড় পরিসরে অব্যাহত রাখা হবে।

মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সারাদেশে মানবসেবামূলক কাজ করাই বাঙালি ফাউন্ডেশনের মূল ব্রত। শিক্ষার্থীসহ মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সামান্য সহযোগিতা করতে পারাতেই আনন্দ।

স্থানীয় অভিভাবক ও সুধীজনেরা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০