সারাদেশ
পটুয়াখালীর মহিপুরে ১৭৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
মহিপুরে ১৭৫ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে ১৭৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামসুল হক বিশ্বাস (৩৫) ও মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহিপুর থানার মৎস্য বন্দর মহিপুরের সুগন্ধা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৭৫টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার কলাপাড়া আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর