সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে সাইকেল র‍্যালি

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি টাউন হল, নতুনবাজার ও গাঙ্গিনারপাড় হয়ে বাঘমারা এলাকা দিয়ে চরপাড়া মোড় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট অতিক্রম করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। এতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ক্রীড়া কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইকেল নিয়ে অংশ নেন।

র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরবাসীর মধ্যে জনসচেতনতা বাড়ানোর বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষ থেকে সকালের নাস্তা পরিবেশন করা হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০