সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লা (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত সহিদ মোল্যার ছেলে।

এসআরবি-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যার মামলার আসামি স্বপন মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস আরও জানান, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার স্বপন মোল্লাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুবায়ের ভূঁইয়ার বাবা রমজান আলী ভুইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০