সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত ২

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় দীর্ঘদিন ধরে হেলাল গ্রুপ ও আবু লাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই কোন্দলের জেরে শুক্রবার বিকেলে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন বাবু ওরফে আব্দুল্লাহ। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই রুবেলও আহত হন। অন্যদিকে, প্রতিপক্ষ গ্রুপের মিরাজ নামের আরেক যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে বাবুর মৃত্যু হয়। আহত মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত বাবুর বুকে ও হাতে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। নিহত বাবুর বিরুদ্ধে পূর্ববর্তী একটি হত্যা মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০