সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে মাদকের ক্ষতিকর দিক ও মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকের ক্ষতিকর দিক ও মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদকের ক্ষতিকর দিক, মাদকাসক্তির ভয়াবহতা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর