সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'র বর্ণাঢ্য উদ্বোধন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী 

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

শনিবার (২ মে ২০২৬) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকার।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্টেডিয়াম এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

তরুণদের মাঝে ক্রীড়া চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন