সর্বশেষ

সারাদেশ

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় চরম সংকট

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চিকিৎসক ও জনবল সংকট, ওষুধের ঘাটতি এবং চিকিৎসকদের নিয়মিত অনুপস্থিতির ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। এক্স-রে মেশিন চালু থাকলেও বিভিন্ন অজুহাতে এটি নিয়মিতভাবে সচল রাখা হচ্ছে না। পাশাপাশি প্যাথলজি পরীক্ষাও যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। এমনকি পদায়ন থাকা সত্ত্বেও অনেক চিকিৎসক হাসপাতালে নিয়মিত উপস্থিত হন না বলে অভিযোগ রয়েছে।

উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “সকাল থেকে হাসপাতালে বসে আছি, কিন্তু এখনো ডাক্তারের দেখা পাইনি। আমরা গরিব মানুষ, বারবার শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না। এখানে ঠিকমতো সেবা পেলে আমাদের অনেক উপকার হতো।”

অন্যদিকে হরিশপুর গ্রামের সালমা খাতুন বলেন, “আমার শিশুকে নিয়ে অনেক দূর থেকে এসেছি। ডাক্তার না থাকায় ঠিকভাবে চিকিৎসা পাচ্ছি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হয়, যেখানে খরচ অনেক বেশি। এর আগের দিন হাসপাতালে এসেছিলাম। ডাক্তার এক্স-রে করতে দিয়েছিল, কিন্তু হাসপাতালে নাকি হয় না—তাই বাইরে থেকে করাতে হয়েছে।”

এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, “হাসপাতালে যে তিনজন চিকিৎসক ঠিকমতো আসেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা হাসপাতালের সেবার মান বৃদ্ধির চেষ্টা করছি।”

উল্লেখ্য, প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য ২০০৫ সালে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে এখানে অনুমোদিত ১৬৭ জন জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯৯ জন। প্রতি মাসে প্রায় ১৩ হাজার রোগী এই হাসপাতাল থেকে সেবা গ্রহণ করেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন