সর্বশেষ

সারাদেশ

ভোলায় গাছ উপড়ে সড়ক যোগাযোগ ব্যাহত, বিদ্যুৎ বিপর্যয় ও ঘরবাড়ির ক্ষতি

স্টাফ রিপোর্টার, ভোলা
স্টাফ রিপোর্টার, ভোলা

রবিবার, ৩ মে, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

শনিবার হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলার সড়কে গাছ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

গ্রামাঞ্চলের সড়কেও একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে অসংখ্য পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়রা জানান, আকস্মিক এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বিপাকে।

ঝড় থামার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত সড়ক থেকে গাছ অপসারণে কাজ শুরু করেছে।

ভোলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়ে ভোলার ঢালচর এলাকায় অন্তত ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার টিনের চালা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন