সর্বশেষ

সারাদেশ

ঝড়ে গাছ উপড়ে পিরোজপুর–বরিশাল মহাসড়ক বন্ধ

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শনিবার, ২ মে, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে পিরোজপুর–বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার দুপুরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে একাধিক গাছ উপড়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড় থেমে যাওয়ার পরপরই অনেকে নিজ উদ্যোগে সড়ক থেকে গাছ সরানোর চেষ্টা শুরু করেন।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে সড়ক বন্ধ থাকায় জরুরি যাতায়াতসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত গাছ অপসারণ ও সড়ক খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন