সর্বশেষ

গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন দুই সাংবাদিক। এ সময় নিমতলা এলাকার রাব্বির নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে এসে স্থানীয়দের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি দেখে সাংবাদিক তারেক আজিজ প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর প্রথমে হামলা চালায়।

পরে তারেক রহমান এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাকে রাস্তায় ফেলে প্রায় আধা ঘণ্টা ধরে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন