সর্বশেষ

সারাদেশ

ধোবাউড়ায় অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়া থানার পুলিশ বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার ফুটকাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া থানার এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এবং এএসআই (নিঃ) দেলোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ফুটকাই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ধৃত আসামি মঞ্জুরুল ইসলামের বসতঘর থেকে মাদক বিক্রয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গোয়াতলা ইউনিয়নের ফুটকাই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মঞ্জুরুল হক (৪৫) এবং একই এলাকার গোয়াতলা বন্দরের মৃত আবুল কাশেম সরকারের ছেলে তানভীর সরকার (২৭)।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার টাকা।

এই ঘটনায় ধোবাউড়া থানায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–১৪)। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়।

ধোবাউড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন