সর্বশেষ

খেলা

বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করলেন সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এর কোনোটি এখনো বাস্তবায়িত হয়নি। এবারও তিনি দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করলেও তা বাস্তবায়িত হবে কি না, তা সময়ই বলে দেবে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির গণমাধ্যম স্পোর্টস্টার-কে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি আশা করছেন বছরের শেষ নাগাদ সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি দেশে ফিরতে পারবেন।

সাকিব বলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত তা ঘটতে পারে। আমি আশাবাদী, বছরের শেষ দিকে ফিরতে পারব। কীভাবে ঘটবে জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।”

তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে আলোচনা হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সাকিব এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, “আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়ন করা—এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। এখনো আমি শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু দুঃখজনকভাবে সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।”

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে খেলেছিলেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বর্তমানে ৩৯ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার দীর্ঘ বিরতির পর আবারও দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান বলে আগেও জানিয়েছেন।

তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন