সর্বশেষ

সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু, আহত ৩

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণ গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব (১৯) ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি গার্মেন্টসে কর্মরত ছিলেন। পরিবারের বড় আশা ছিলেন শিহাব। প্রতিদিনের মতো সেদিনও জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই শিহাব নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

শিহাবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন