সর্বশেষ

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, মোস্তফা সরোয়ার সভাপতি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন পান ৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলা ট্রিবিউনের হেদায়েত হোসেন মোল্লা পান ৫০ ভোট, এবং দৈনিক প্রবাহের সিনিয়র ফটো সাংবাদিক শেখ কামরুল আহসান পান ১৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে অনলাইন নিউজ পোর্টাল ঊষার আলোর সম্পাদক বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম. এ. হাসান পান ৬০ ভোট।

সহসভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন ১১৯ ভোট, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম ১০৫ ভোট এবং আজকের পত্রিকার সাংবাদিক কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। বাংলা ভিশনের রিপোর্টার আতিয়ার পারভেজ ৮৩ ভোট পেয়ে পরাজিত হন।

যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বাঞ্চলের শেখ মাহমুদ হাসান সোহেল পান ৬৬ ভোট।

পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জাহিদুল ইসলাম পান ৩৪ ভোট।

নির্বাহী সদস্য পদে মাকসুদুর রহমান ১০৭ ভোট, কাজী মোতাহার রহমান ৮৮ ভোট, মহেন্দ্রনাথ সেন ৮৬ ভোট, মো. আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ ভোট এবং কে. এম. জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন